রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে ৩-৫ অক্টোবর অনুষ্ঠিত হবে লাইফস্টাইল এক্সপো। সোমবার (৩ অক্টোবর) সকাল ১১টায় এক্সপো উদ্বোধন করবেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। মেলায় ইন্টেরিয়র, এক্সটেরিয়র, হোম ডেকোরের সব উপকরণ থাকবে। এ সংক্রান্ত বিভিন্ন সেবা ও পরামর্শ দেওয়া হবে। থাকবে বৈশ্বিক জীবনধারার বিভিন্ন বিষয়ে প্যানেল আলোচনা ও টকশো। শনিবার (১ অক্টোবর) দুপুরে রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মেলার আয়োজক নবান্নের প্রধান নির্বাহী দেলোয়ার হোসাইন।
এ সময় বাংলাদেশ ইন্টেরিয়র কোম্পানি অ্যাসোসিয়েশনের সভাপতি মারুফ লিয়াকত, লাইটিং স্টাইলের স্বত্বাধিকারী মোহাম্মদ আবদুর রাজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন। এক্সপ্লোর ইউর অ্যারিস্টোক্রেসি স্লোগানের এ মেলার স্পন্সর আবুল খায়ের গ্রুপের সিরামিকস স্যানিটারি পণ্য ‘স্টেলা’, আর্টেসি, এসএস স্টিল ইন্ডাস্ট্রি, মিতালি শাওয়ার ও কিচেন।

Leave a Reply